সর্বশেষ

মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলা, শীর্ষ নেতা নিহত

  • 8:02 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার
উলফার লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেধি; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জুলাই-

মিয়ানমারের ভেতরে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা)-এর ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত তিনজন সিনিয়র নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে উলফা। তবে ভারতের সেনাবাহিনী এই ধরনের কোনো হামলার কথা অস্বীকার করেছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।

উলফার (আই) শাখা জানিয়েছে, রোববার (১৩ জুলাই) ভোর রাত ২টা থেকে ৪টার মধ্যে ভারত-মিয়ানমার সীমান্তের কয়েকটি শিবিরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেধি ওরফে নয়ন আসম নিহত এবং অন্তত ১৯ জন আহত হন।

দলের দাবি অনুযায়ী, নয়ন আসমের শেষকৃত্যের সময় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিগেডিয়ার গণেশ আসম ও কর্নেল প্রদীপ আসম নিহত হন। ঘটনার পর উলফার সেকেন্ড লেফটেন্যান্ট ঈশান আসম এক বিবৃতিতে বলেন, ‘দখলদার বাহিনী যুদ্ধবিমান ব্যবহার করে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই নৃশংস আক্রমণের প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আসাম পুলিশ এর সঙ্গে যুক্ত নয় এবং আসামের মাটি থেকে কোনো ধরনের অভিযান চালানো হয়নি। তিনি আরও বলেন, এই ধরনের অভিযানের কোনো তথ্য নেই।

পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা (আই) আসামের পূর্ণ স্বাধিকার চায় এবং আসামের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা ছাড়া কোনো শান্তি প্রক্রিয়ায় অংশ নেয় না। যদিও উলফার আরেকটি অংশ ২০২৩ সালের ডিসেম্বরে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তিচুক্তি করেছে, কিন্তু বড় অংশ এখনো সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী সাধারণত এই ধরনের অভিযানের পর আনুষ্ঠানিক বিবৃতি দেয়, কিন্তু এ বিষয়ে এখনও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

সুত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au