নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…
মেলবোর্ন, ১৯ জুলাই-
সারসংক্ষেপ:
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে বুধবার সংঘটিত ভয়াবহ সহিংসতার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সহিংসতার তৃতীয় দিনে পৌঁছানোর মধ্যেই গতকাল (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৬৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে, যাতে মোট ২,৮০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন, ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।
এছাড়া সংঘর্ষে আহত অন্য অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল ও অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান কারফিউর সময়সীমা আজ সকাল ৬টা পর্যন্ত বাড়িয়েছেন।
আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী গ্রেফতার এরাতে এখন গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। পুরো গোপালগঞ্জ শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের প্রতিটি এলাকায় তল্লাশি চালানো হয়।
সূত্র: দ্য ডেইলি স্টার
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au