বাংলাদেশ

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

  • 4:13 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
বাজারে কেনাকাটা করতে আসছেন মানুষজন; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সমাবেশ ঘিরে সংঘর্ষ ও সহিংসতার পর গোপালগঞ্জে চলমান কারফিউ আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, মোট ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এই ঘোষণা দেন।

তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে কারফিউ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর উপস্থিতিতে ব্রিফিংয়ে জানানো হয়, কারফিউয়ের মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। পরে আবার মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাখা হয়।

সর্বশেষ শুক্রবার রাতে জানানো হয়, আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। গোপালগঞ্জে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই মাসের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি রাজনৈতিক সমাবেশ আয়োজন করে। এই সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ শুরু হয়।

ঘটনার শুরু হয় বুধবার, যখন সমাবেশস্থলের আশেপাশে উসকানিমূলক স্লোগান, পাল্টাপাল্টি মিছিল, এবং উত্তেজনাপূর্ণ অবস্থান দেখা যায়। এর একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়, যেখানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও পুলিশের গুলির ঘটনা ঘটে । এতে অন্তত পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

পরবর্তী কয়েকদিন কারফিউ বিভিন্ন সময়ে শিথিল ও পুনর্বহাল করা হয়। জেলা প্রশাসন, বিভাগীয় কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে থাকে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au