বিশ্ব

মারা গেছেন হেভি মেটাল তারকা ওজি অসবর্ন 

  • 3:52 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
বিশ্ববিখ্যাত হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জুলাই-

বিশ্ববিখ্যাত হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রক আইকন। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ওজি আজ সকালে চিরবিদায় নিয়েছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন এবং ভালোবাসায় ঘেরা অবস্থায় শান্তিতে মারা গেছেন।

মাত্র কয়েক সপ্তাহ আগে অসবর্ন তার ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর সদস্যদের সঙ্গে পুনর্মিলনী কনসার্টে অংশ নিয়ে ভক্তদের জন্য এক আবেগঘন বিদায় জানান।

১৯৬০-এর দশকের শেষভাগে ব্ল্যাক সাবাথ ব্যান্ডের মাধ্যমে হেভি মেটালের সূচনা করেন ওজি অসবর্ন। এরপর একক ক্যারিয়ারেও তিনি বিপুল সাফল্য অর্জন করেন। ‘আয়রন ম্যান’, ‘প্যারানয়েড’, ‘ওয়ার পিগস’, ‘ক্রেজি ট্রেন’ ও ‘চেঞ্জেস’-এর মতো গানে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন।

স্টেজে নানারকম অদ্ভুত ও বিতর্কিত কাণ্ডকারখানার জন্য বিশ্বজুড়ে আলোচিত ছিলেন ওজি ওসবার্ন। কখনো বাদুড়ের মাথা কামড়ে খাওয়া, কখনো কনসার্টে দর্শকদের দিকে কাঁচা মাংস ছুড়ে দেওয়ার মতো ঘটনায় তিনি যেমন শিরোনামে এসেছেন, তেমনি বারবার মাদক ও মদ্যপানের কারণে সমালোচনার মুখেও পড়েছেন।

রক সংগীতজগতে তিনি জনপ্রিয়তা পেলেও ধর্মভিত্তিক রক্ষণশীল গোষ্ঠী বরাবরই তাকে ঘৃণা করত; তাদের অনেকেই মনে করত, অসবর্ন শয়তানের উপাসক।

এমটিভির রিয়েলিটি শো ‘দ্য অসবর্নস’-এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি। এই অনুষ্ঠানে তার লস অ্যাঞ্জেলেসের বাসায় স্ত্রী শ্যারন ও সন্তান কেলি এবং জ্যাকের সঙ্গে কাটানো ব্যতিক্রমধর্মী ও কিছুটা বিশৃঙ্খল পারিবারিক জীবন তুলে ধরা হয়।

বিগত কয়েক বছর ধরেই ওজি অসবর্ন পারকিনসন রোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২০১৯ সালে এক দুর্ঘটনার পর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। শেষ পর্যন্ত সেই সব জটিলতা থেকেই তার মৃত্যু ঘটে।

সূত্র: সিএনএন

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au