বাংলাদেশ

যমজ বোন সাবিনা-সাইবা সিসিইউতে, উদ্বিগ্ন স্বজনরা

  • 8:56 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

যমজ বোন সারিনা জাহান ও সাইবা জাহান। পড়ে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।  সাবরিনা তৃতীয় শ্রেণিতে ও সাইবা চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিদিনের ন্যায় গত সোমবারও স্কুলে যায় এ দুই বোন। স্কুল ছুটির কিছু সময় প্রশক্ষিণ বিমান বিধ্বস্ত হয়ে পাল্টে গেছে এ দুই খুদে শিক্ষার্থীর জীবন। এ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তারা।

দগ্ধ এ দুই বোন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা ইয়াছিন মজুমদার ও আকলিমা আক্তার দম্পতির মেয়ে।  দুই মেয়েকে নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন এ দম্পতি। যমজ বোনদের এমতাবস্থায় চরম উদ্বেগের মধ্যে রয়েছে পরিবার এবং স্বজনেরা।

বাবা ইয়াছিন মজুমদার বলেন, ‘সেদিন বিমান বিধ্বস্তের খবর পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে দ্রুত সেখানে ছুটে যাই। অনেক খোঁজাখুঁজির পর বার্ন ইনস্টিটিউটে গিয়ে আমার দুই মেয়েকে খুঁজে পাই।  সারিনার শরীরের ২০ শতাংশ ও সাইবার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। ’

এই শাখার আরও খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au