বাংলাদেশ

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জামালপুরে শোক র‌্যালি

  • 8:58 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক র‌্যালি করেছে জামালপুরের বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটি। বুধবার দুপুরে শহরের ফৌজদারি মোড় থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটির শিক্ষক ও আট বিভাগের শিক্ষার্থীরা শোক র‌্যালি বের করে।

পরে শোক র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভার্সিটি ক্যাম্পাসে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশে বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক শহিদুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার মুহাম্মদ গোলাম মওলা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রইস উদ্দিন, প্রক্টর মিনহাজ উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিদ্ধস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় পুরো জাতি স্তব্ধ হয়ে গেছে। এতোগুলো প্রাণ ঝড়ে যাওয়ার যে ক্ষত আর ঝলসে যাওয়া শরীর নিয়ে শিশুদের আত্মচিৎকার কোনভাবেই মেনে নেওয়ার নয়। নিহত সবার রূহের মাগফেতা কামনার পাশাপাশি বর্তমান সরকারকে সকল আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান।

এই শাখার আরও খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au