বাংলাদেশ

ভারতের চিকিৎসক দল ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়

  • 9:02 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসাসহায়তা দিতে চার সদস্যের বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স পাঠাচ্ছে ভারত সরকার। তারা বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবেন।

চার সদস্যের ওই দলে রয়েছেন দুজন অভিজ্ঞ চিকিৎসক এবং দুজন প্রশিক্ষিত নার্স। এদিন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা আজ সন্ধ্যার মধ্যেই ঢাকায় এসে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজে যোগ দেবেন।

এর আগে, মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে।

এদিকে, সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের একটি দল ইতোমধ্যে মঙ্গলবার রাতেই ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার দুপুরে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক বৈঠকে অংশ নেন।

জানা গেছে, সোমবারের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করেন এবং যেকোনো প্রয়োজনে ভারত যে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত, সে কথা তাকে জানিয়ে দেন।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডলে পোস্ট করে ওই বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক ব্যক্ত করেন এবং জানান, ‘এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত’।

এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকারের মধ্যে সারাক্ষণই যোগাযোগ রয়েছে। ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিতে জানানো হয়েছিল, বেশির ভাগ ভিক্টিমেরই শরীর পুড়ে গেছে, তাই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, যন্ত্রপাতি ও অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধা হবে-সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে উদ্যোগ নেয় এবং নার্সসহ দু’জন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এই শাখার আরও খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au