বাংলাদেশ

মাইলস্টোনে দগ্ধদের খোঁজ নিতে সিএমএইচে উপদেষ্টা সাখাওয়াত

  • 9:08 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বুধবার (২৩ জুলাই) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ দগ্ধদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।

এছাড়াও, জুলাইয়ে গণ-অভ্যুত্থানে আহত ও বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন ছাত্রদের অবস্থাও তিনি প্রত্যক্ষ করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উত্তরায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাকে ‘সমগ্র জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন নৌ উপদেষ্টা। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

ড. সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে।

ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম দেশে এনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি আরো জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় সিএমএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au