বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ছে, ব্যবসায় খরচ বৃদ্ধির আশঙ্কা

  • 4:55 am - July 26, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
চট্টগ্রাম বন্দর; ছবি সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুলাই- বালাদেশের অন্যতম প্রধান বন্দর চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার মাশুল বাড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এখন শুধু গেজেট প্রকাশের অপেক্ষা। সরকার বলছে, মাশুল বাড়লেও তা এখনো আন্তর্জাতিক মানের তুলনায় কম। তবে ব্যবহারকারীরা বলছেন, তাদের প্রস্তাবের তুলনায় কয়েক গুণ বেশি হারে মাশুল বাড়ানো হচ্ছে, যা ব্যবসার খরচ বাড়াবে এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে ভোক্তার ওপর।

শুক্রবার সকালে বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিদর্শনে এসে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, “মন্ত্রণালয় এককভাবে এই সিদ্ধান্ত নেয়নি। আন্তমন্ত্রণালয় আলোচনার পাশাপাশি ব্যবহারকারীদের সঙ্গেও আলোচনা হয়েছে। সব পক্ষের মতামতের ভিত্তিতেই মাশুল বাড়ানো হয়েছে। তবু মাশুল বাড়ানোর পরেও চট্টগ্রাম বন্দরের হার আন্তর্জাতিক অনেক বন্দরের তুলনায় কম।”

তবে মাশুল ঠিক কত শতাংশ বাড়ানো হচ্ছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি উপদেষ্টা। বন্দরের কর্মকর্তারা বলছেন, গড়ে ৪০ শতাংশ হারে মাশুল বাড়তে পারে।

বর্তমানে চট্টগ্রাম বন্দর জাহাজ ও পণ্য খাতে বিভিন্ন সেবার জন্য মাশুল আদায় করে। এসব মাশুল প্রদান করেন দেশি–বিদেশি জাহাজ মালিক, কনটেইনার পরিচালনাকারী এবং আমদানিকারকরা। এই মাশুল কাঠামোর বড় অংশ নির্ধারণ করা হয়েছিল ১৯৮৬ সালে। এরপর ২০০৭ ও ২০০৮ সালে পাঁচটি খাতে এবং ২০১২ সালে আরও এক দফা মাশুল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

নতুন করে মাশুল হালনাগাদের কাজ শুরু হয় ২০২০ সালে। স্পেনের একটি পরামর্শক প্রতিষ্ঠান এই হালনাগাদ করে প্রস্তাব দেয়। ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি এটি গেজেট আকারে প্রকাশের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ নিয়ে ২ জুন ব্যবহারকারীদের সঙ্গে একটি সভাও অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্দর পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ-পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আজ বেলা ১১টায় চট্টগ্রাম বন্দরে। ছবিঃ সংগৃহীত

ব্যবহারকারীরা জানান, তারা ৩০ জুনের মধ্যে ১০ থেকে ২০ শতাংশ হারে মাশুল বৃদ্ধির প্রস্তাব জমা দিয়েছিলেন। তাদের দাবি ছিল দ্বিতীয় দফা আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হোক। কিন্তু আলোচনার আগেই মাশুল বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন কোন খাতে কত বাড়ছে?

বর্তমানে বন্দরে ৫২টি ট্যারিফ খাত থাকলেও তা কমিয়ে ২৩টিতে আনা হয়েছে। নতুন করে পাঁচটি খাত যুক্ত এবং চারটি বাদ দেওয়া হয়েছে।
বিশেষ করে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর মাশুল আগে প্রতি ২০ ফুট কনটেইনারে ছিল ৪৩ ডলার ৪০ সেন্ট, যা বাড়িয়ে ৭০ ডলার ১১ সেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তাছাড়া, কনটেইনার নামানোর চার দিন পর থেকে বন্দর এলাকায় রাখার জন্য প্রথম সপ্তাহে প্রতিদিনের মাশুল ৬ ডলার থেকে বাড়িয়ে ৬.৯০ ডলার করার কথা বলা হয়েছে।

যা বলছেন ব্যবহারকারীরা

বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সভাপতি ফাইয়্যাজ খন্দকার বলেন, “আমরা ১৫–২০ শতাংশ মাশুল বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখন যা হচ্ছে তা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এর ফলে হঠাৎ করেই ব্যবসার খরচ বেড়ে যাবে।”

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, “আমাদের প্রস্তাব ছিল ১০ শতাংশের মধ্যে। এখনো একটি আলোচনা বাকি ছিল, কিন্তু তা না করেই মাশুল বাড়ানো হয়েছে। মাশুল বাড়ার বোঝা শেষ পর্যন্ত ভোক্তার ওপরই গিয়ে পড়ে।”

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি খায়রুল আলম বলেন, “ডলারের দর ১৯৮৬ সালে ছিল ৩০ টাকা ৪১ পয়সা, আর এখন ১২২ টাকা। ফলে ডলারের বিনিময় হারে মাশুল এমনিতেই চার গুণ বেড়েছে। এরপরও যদি মাশুল বাড়ানো হয়, তাহলে সেটি অযৌক্তিক। কারণ, বন্দর এখন লাভজনক একটি প্রতিষ্ঠান।”

ব্যবসায়ীরা মনে করছেন, হঠাৎ করে এই মাশুল বৃদ্ধির ফলে আমদানি-রপ্তানি খরচ বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে এবং সাধারণ ভোক্তার জীবনযাত্রার ব্যয়েও।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au