সর্বশেষ

আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ: মির্জা ফখরুল

  • 7:58 pm - July 26, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুলাই- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে দুর্নীতির মাত্রা এতটাই বেড়েছে যে, আগে যেখানে ঘুষ দিতে হতো এক লাখ টাকা, এখন সেখানে দিতে হচ্ছে পাঁচ লাখ। শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে এক বই প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ বইটি প্রকাশিত হয়। সভাপতিত্ব করেন লেখক নিজেই। প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, “একজন বড় ব্যবসায়ী আমাকে জানিয়েছেন, এখন ঘুষের অঙ্ক পাঁচ লাখ টাকায় পৌঁছেছে। এটি প্রমাণ করে দেশে সুশাসনের কোনো অস্তিত্ব নেই।” তিনি বলেন, “পুলিশে কোনো পরিবর্তন হয়নি। রাতারাতি পরিবর্তন সম্ভবও নয়। তবে গণতান্ত্রিক চর্চা ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। এজন্য সময়ক্ষেপণ না করে দ্রুত গণতান্ত্রিক পথে যেতে হবে এবং জনগণের প্রতিনিধিদের সংসদে পাঠিয়ে কাঠামোগত সংস্কার আনতে হবে।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, “সেই শুল্ক বাংলাদেশের জন্য বড় বিপদ হয়ে দেখা দিতে পারে।”

অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইন লঙ্ঘিত হয়েছে, প্রক্রিয়াগুলো ধ্বংস হয়েছে। তবে মানুষগুলো রয়েই গেছে, তাদের পরিবর্তন হয়নি।” তিনি আরও বলেন, “অনেকে বলেন, সব কিছু বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে। কিন্তু সেটা সম্ভব নয়। আমাদের এখন মাথায় হাত বুলিয়ে, কখনো ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।”

তিনি মনে করেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত কঠিন। প্রধানমন্ত্রীর বা সংসদ সদস্যদের ক্ষমতার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার প্রয়োজন, না হলে কোনো সংস্কারই কার্যকর হবে না।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au