হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২৬ জুলাই-জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মোস্তফা জামাল বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।” তিনি আরও বলেন, “নৈরাজ্যের সমাধান হবে নির্বাচন। এর মাধ্যমেই অনেক সমস্যার সমাধান সম্ভব।”
বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “সরকার আইনশৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, এখন যদি আর কোনো অভিযান চালানো হয়, তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বলেন, “প্রধান উপদেষ্টা বৈঠকে বলেছেন তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে চান।”
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান জানান, তারা প্রধান উপদেষ্টার কাছে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। তার মতে, নির্বাচিত সরকার না থাকায় দেশে সন্ত্রাস বাড়ছে, আর একটি নির্ধারিত নির্বাচনের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব।
উল্লেখ্য, এর আগে দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আজকের বৈঠকে আরও ১৪টি দল ও জোটের নেতারা অংশ নেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au