সর্বশেষ

উত্তরায় বিমান বিধ্বেস্তের ঘটনায় সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪

  • 6:52 pm - July 27, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১১২ জন শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৭৮ জন আহত এবং ৩৪ জন মারা গেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুলাই- বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে তৈরি বিভ্রান্তির অবসান ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ফরেনসিক বিশ্লেষণ এবং ডিএনএ পরীক্ষার ভিত্তিতে এখন স্পষ্টভাবে বলা হয়েছে, এ দুর্ঘটনায় মোট ৩৪ জন নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে ২১ জুলাই দুর্ঘটনার দিন সিএমএইচে পৌঁছানো ১৫টি বডিব্যাগের মধ্যে তুরাগ থানা পুলিশ ১১টি সম্পূর্ণ মরদেহ, ২টি অপূর্ণাঙ্গ মরদেহ ও ৫টি বিচ্ছিন্ন দেহাংশ শনাক্ত করে। এর মধ্যে ৯টি মরদেহ স্বজনরা শনাক্ত করে হস্তান্তর নেন। বাকি মরদেহ, দেহাংশ ও অপূর্ণাঙ্গ মরদেহ নিয়ে ফরেনসিক বিশ্লেষণ শুরু হয়।

সিআইডির ফরেনসিক টিম ২২ জুলাই নমুনা সংগ্রহ করে ডিএনএ মিলিয়ে নিশ্চিত করে, ৫টি বিচ্ছিন্ন দেহাংশ আসলে দুটি শিক্ষার্থী—লামিয়া আক্তার সোনিয়া ও আফসানা আক্তার প্রিয়ার দেহাংশ। ফলে যেটি শুরুতে ৫টি আলাদা মরদেহ বলে মনে হয়েছিল, সেটি বাস্তবে দুটি হিসেবেই বিবেচিত হয়।

এই বিশ্লেষণের ভিত্তিতে সিএমএইচে চূড়ান্তভাবে মরদেহের সংখ্যা দাঁড়ায় ১৪টি, যা ২৭ জুলাইয়ের হালনাগাদ তালিকায় দেখানো হয়েছে। অথচ এর আগে ২৪ জুলাইয়ের প্রাথমিক তালিকায় এই সংখ্যা ছিল ১৫।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১১২ জন শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৭৮ জন আহত এবং ৩৪ জন মারা গেছেন।

হাসপাতনভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান হলো:

  • জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ভর্তি ৬৬, মৃত্যু ১৭
  • সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ): ভর্তি ১১, মৃত্যু ১৪
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ভর্তি ১
  • টঙ্গী জেনারেল হাসপাতাল: মৃত্যু ১ (অজ্ঞাতনামা)
  • ইউনাইটেড হাসপাতাল: মৃত্যু ১
  • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট: মৃত্যু ১

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঘটনার ভয়াবহতা, দেহাবশেষের খণ্ডিত অবস্থা এবং স্বজনদের মানসিক অবস্থার কারণে শুরুতে মৃত্যু সংখ্যা নিরূপণে সময় লেগেছে। তবে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, দুর্ঘটনায় মোট ৩৪ জন প্রাণ হারিয়েছেন।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au