হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ৩০ জুলাই- বাংলাদেশের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বিএনপির কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামে এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ভূঁইয়া ছিলেন ওই ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।
নিহতের পরিবার জানিয়েছে, বিএনপির পার্টি অফিস হিসেবে ভাড়া দেওয়া দোকানটির বকেয়া ভাড়া চাইতে গেলে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার ও তার সহযোগীরা জাহাঙ্গীরকে জোর করে অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল জানান, সকাল ৯টার দিকে তার বাবা দোকান ভাড়ার ১০ হাজার টাকা চাইতে গেলে তোতা মেম্বার (৭০), তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০), বেণু হাজীর ছেলে আলম (৪৫), সাদ্দামসহ আরও কয়েকজন তাকে ধরে পার্টি অফিসে নিয়ে যান এবং সেখানে বেপরোয়াভাবে মারধর করেন।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর থেকে জাহাঙ্গীর ভূঁইয়ার দোকানটি বিএনপির পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এটি বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত ছিল। দোকান ভাড়া চাওয়ায় তোতা মেম্বার ক্ষুব্ধ হয়ে বলেন, “বিএনপির অফিসের কীসের ভাড়া?” এরপর বাকবিতণ্ডার এক পর্যায়ে জাহাঙ্গীর তাকে ধাক্কা দিলে তার অনুসারীরা দলবেঁধে জাহাঙ্গীরকে মারধর করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, দোকান ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au