হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২ আগষ্ট- বাংলাদেশের জেলে কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের এক আলোচিত ঘটনার পাঁচ বছর পর অবশেষে কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনসহ মোট চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত মঙ্গলবার (২৮ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই রংপুরের পরিদর্শক রায়হানুল রাজ দুলাল কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের পরিদর্শক নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, চার্জশিট আদালতে গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী ধার্য তারিখে মামলার নথি উপস্থাপন করা হবে।
চার্জশিটে সাবেক ডিসি সুলতানা পারভীন, সাবেক আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এসএম রাহাতুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির নয়টি ধারায় অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী ও মামলার বাদী সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। ছবিঃ ফেসবুক একাউন্ট থেকে
ভুক্তভোগী ও মামলার বাদী সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বলেন, ‘প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে দীর্ঘ পাঁচ বছর পর চার্জশিট দাখিল হলো। এতদিন তারা সরকারি চাকরিতে বহাল ছিলেন এবং মামলার তদন্ত কাজে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এরপরও সত্য উদ্ঘাটনে পিবিআই ধন্যবাদ পাওয়ার যোগ্য।’
সাংবাদিক আরিফের পক্ষে হাইকোর্টে রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, ২০২০ সালের মার্চে সাংবাদিক আরিফকে বর্বর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে একটি ফৌজদারি মামলা হয়। বিভাগীয় তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও তারা সরকারি চাকরিতে বহাল ছিলেন। এখন চার্জশিট দাখিল হওয়ায় এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে বিবস্ত্র করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। পুকুরের নামকরণ সংক্রান্ত প্রতিবেদন লেখার জেরে এ ঘটনা ঘটে। মোবাইল কোর্টের নামে সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিযুক্ত চার কর্মকর্তাকে প্রত্যাহার করে। হাইকোর্টের নির্দেশে মামলা রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা এবং আরিফের সাজা স্থগিত করা হয়।
বর্তমানে মামলাটি বিচারিক প্রক্রিয়ার পথে অগ্রসর হচ্ছে। সাংবাদিক সমাজ ও নাগরিক মহল এই ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au