হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২ আগষ্ট- কক্সবাজারে রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে দুজন নারী, শিশু ও পুরুষ রয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে ছেড়ে যাচ্ছিল। ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় ট্রেনটির ধাক্কায় যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাঁচজন যাত্রী মারা যায়। তাদের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে পড়ে।
ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম বলেন, সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নম্বর এক্সপ্রেস ট্রেনটি। সেটিতেই এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা ট্রেনটি আটকে দেয়। তারা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেন ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনী, র্যাব এবং প্রশাসনের কর্মকর্তারারা এসে পরিস্থিতি শান্ত করেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au