বাংলাদেশ

রাজনৈতিক কর্মসূচি ঘিরে ঢাকাজুড়ে যানজট

  • 6:54 pm - August 03, 2025
  • পঠিত হয়েছে:২১৭ বার
ঢাকার বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ আগষ্ট- সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার এমনিতেই রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ বেশি থাকে। এর মধ্যে আজ ছাত্রদল ও এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শাহবাগ ও শহীদ মিনারে। আছে সোহরাওয়ার্দীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর কর্মসূচিও। ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে আসতে শুরু করেছেন হাজার হাজার নেতাকর্মী। এর প্রভাবে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর শাহবাগ, ফার্মগেট, পল্টন, সায়েন্স ল্যাব ও শ্যামলী এলাকা ঘুরে সড়কে যানজটের চিত্র দেখা গেছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান করছে সাইমুম শিল্পীগোষ্ঠী। এসব রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে গাড়ির পাশাপাশি মানুষেরও বাড়তি চাপ তৈরি হয়েছে।

এছাড়া আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা। এর প্রভাবও পড়েছে সড়কে। ফলে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। কোথাও কোথাও দেখা দিয়েছে গণপরিবহন সংকটও।
ফার্মগেটে দাঁড়িয়ে থাকা যাত্রী রবিউল সরকার বলেন, বিমানবন্দর যাব বলে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। বাস আসে কিন্তু বাসে পা রাখার জায়গা নেই। রাস্তায় যানজট গাড়িও নড়ছে না। এর মধ্যে আবার তীব্র গরম। সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে পড়লাম।

শ্যামলীতে যানজটে অপেক্ষমাণ সিএনজিচালক বিপুল বিশ্বাস বলেন, গাড়ি সামনের দিকে যাচ্ছে না। প্রচুর যানজট। এমনিতেই রোববার যানজট একটু বেশি থাকে। তবে আজ আরও বেশি। আধা ঘণ্টার বেশি দাঁড়িয়ে আছি এক জায়গায়। বিকল্প কোনো রাস্তা পাচ্ছি না গাড়ি নিয়ে বের হওয়ার। আজ রাস্তায় অনেক ভোগান্তি হবে সবার।
ঠিকানা পরিবহনের চালক সিদ্দিক মিয়া বলেন, আমিন বাজারের ওই পাশে জ্যাম পাইনি। তবে আমিন বাজার পার হয়ে তারপর থেকে জ্যাম পেয়েছি।

যানজট ও ভোগান্তির আভাস দিয়েছিল ডিএমপি
দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণের কথা আগে থেকে জানিয়েছিল ডিএমপি। গতকাল শনিবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী-গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষ্যে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময় বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করা হলো।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় : সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।
কাটাবন মোড় : সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।
মৎস্য ভবন মোড় : হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।
অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।
টিএসসি/রাজু ভাস্কর্য : নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে। এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…

ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের, অনিশ্চিত বাংলাদেশিদের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি ২০২৭ চালু করার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। দীর্ঘদিন ধরে নিবন্ধন স্থগিত থাকায় কর্মসূচিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে…

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় শিশু সহায়তা কেন্দ্রের (১০৯৮) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার…

পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।…

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au