লিড নিউজ

ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ায় লাখো জনতার বিক্ষোভ

  • 9:56 pm - August 03, 2025
  • পঠিত হয়েছে:১৬৯ বার
বিক্ষোভ সামলাতে ১ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৩ আগষ্ট- অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত বিশাল বিক্ষোভে প্রায় ১লাখ মানুষ অংশ নিয়েছে। আয়োজকেরা যেখানে ১০ হাজার মানুষের অনুমান করেছিলেন, সেখানে ১০ গুণের বেশি মানুষের উপস্থিতিতে পুলিশ ভিড় চাপে বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা করে “সবচেয়ে খারাপের জন্য” প্রস্তুতি নিচ্ছিল।

গতকাল (শনিবার) আদালতের অনুমতি পাওয়ার পরপরই বিক্ষোভটি শেষ মুহূর্তে অনুষ্ঠিত হয়। পুলিশ জানায়, তারা সেই রাতেই সিদ্ধান্ত বাস্তবায়নে “হিমশিম খাচ্ছিল।”

প্রথমে পরিকল্পনা ছিল—বিক্ষোভকারীরা উত্তর সিডনি পৌঁছে ছড়িয়ে পড়বে। কিন্তু আশঙ্কা দেখা দেয় যে, সেখানকার রেলস্টেশন অতিরিক্ত ভিড়ে ভেঙে পড়তে পারে। ফলে পথচারীদের ব্রিজের মাঝপথেই থামতে ও ফিরে যেতে বলা হয়। এতে ব্যাপক বিভ্রান্তি ছড়ায়।

পুলিশ কর্মকর্তারা জানান, এত বড় ভিড় জমেছিল যে বহু মানুষ এখনও ব্রিজে ওঠার আগেই মিছিল থামিয়ে দেওয়া হয়। নিউ সাউথ ওয়েলস পুলিশ বিভাগের অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডাম জনসন বলেন, “আমার ৩৫ বছরের পুলিশি জীবনে এমন বিপজ্জনক পরিস্থিতি আগে দেখিনি। আমি সত্যিই ভাবছিলাম, আমরা হয়তো প্রাণহানিসহ বড় কোনো ঘটনা দেখতে যাচ্ছি।”

সিডনির পাশাপাশি মেলবোর্নেও হাজার হাজার প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে শহরের ভেতর মিছিল করেন।ছবিঃ নাইন নিউজ

বিক্ষোভে অংশ নেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবং সাবেক ফুটবল তারকা ও মানবাধিকারকর্মী ক্রেইগ ফস্টারসহ অনেক পরিচিত মুখ। আয়োজকেরা জানায়, প্রবল বৃষ্টির মধ্যেও মানুষ ঢল নেমেছে।
সিডনির কেন্দ্রস্থল লক্ষ্য করে জিও-টার্গেটেড টেক্সট বার্তায় বলা হয়, “অনুগ্রহ করে শান্ত থাকুন এবং পুলিশের নির্দেশনা অনুসরণ করুন।” অপর এক বার্তায় বলা হয়, “জননিরাপত্তার স্বার্থে আয়োজকদের সঙ্গে পরামর্শ করে মিছিল বন্ধ রাখতে বলা হচ্ছে।”

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নামের সংগঠন সামাজিক মাধ্যমে জানায়, “অতিরিক্ত মানুষের ভিড়” হওয়ায় তারা নিজ উদ্যোগেই মানুষকে ফিরতে বলে।

আদালতের অনুমতি পাওয়ার পরপরই বিক্ষোভটি শেষ মুহূর্তে অনুষ্ঠিত হয়। ছবিঃ নাইন নিউজ

অ্যাক্টিং ডেপুটি কমিশনার পিটার ম্যাকেনা বলেন, “আমরা বিক্ষোভের বিরোধিতা করছি না। তবে আজকের ঘটনা প্রমাণ করেছে—পরিকল্পনার জন্য আমাদের আরও সময় প্রয়োজন। আজ আমরা তড়িঘড়ি করে তা সামলেছি। এটা একেবারে বিপর্যয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ভাবতে পারছি না, প্রতি রোববার এভাবে না জানিয়ে বিক্ষোভ আয়োজন হলে কী হতো।”

বিক্ষোভ সামলাতে ১ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। সকাল ১১টা ৪৫ মিনিটে বন্ধ হওয়া ব্রিজ বিকেল ৫টার দিকে পুনরায় খুলে দেওয়া হয়, যা পূর্ব নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর।

অপরদিকে, সিডনির শহরের ব্যস্ত ট্রেন স্টেশন উইনইয়ার্ড ও টাউন হল অতিরিক্ত ভিড়ে বন্ধ করে দেওয়া হয়।
সিডনির পাশাপাশি মেলবোর্নেও হাজার হাজার প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে শহরের ভেতর মিছিল করেন। তবে কিং স্ট্রিট ব্রিজে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়, এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au