বাংলাদেশ

কক্সবাজারে অবকাশ যাপনে গেছেন হাসনাত-সারজিস-নাসিরউদ্দিন ও জারা-বলছে এনসিপি

  • 10:03 pm - August 05, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

কক্সবাজারে অবকাশ যাপনে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্ববৃন্দ— এমন দাবি করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।মঙ্গলবার দুপুরে তিনি গণমাধ্যমে এ তথ্য জানান।

কক্সবাজারের একটি হোটেলে (সী পার্ল) সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকের গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে মুশফিক উস সালেহীন বলেন, ‘দলের নেতারা কক্সবাজারে অবকাশ যাপনে গেছেন। কোনো গোপন মিটিংয়ের জন্য তারা সেখানে যাননি।’

একই দাবি দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীরও। তিনি বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো বৈঠক হয়নি। এসব নিছক গুজব ও প্রোপাগান্ডা। আমরা কয়েকজন বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করেই দেখি এমন একটি ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে।’

এর আগে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায়, আজ সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এনসিপির একাধিক সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। খবরটিতে বলা হয়, বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা প্রমুখ।

তবে দলের আরেক সিনিয়র নেতা মুশফিক উস সালেহীন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘দলীয় নেতারা ছুটিতে কক্সবাজারে গেছেন। এখানে কোনো গোপন বৈঠক হচ্ছে না।’

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। গত বছর এই দিনে গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার অন্যতম অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন। আজ বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঠিক এই সময়েই এনসিপি নেতাদের ‘গোপন বৈঠক’-এর খবর ঘিরে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। তাহলে কী নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে?

এই শাখার আরও খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au