বাংলাদেশ

কক্সবাজারে নির্বাচনবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

  • 10:19 pm - August 05, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
কক্সবাজারে নির্বাচনবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা।আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ইনানী সৈকতের বিলাসবহুল সী পার্ল হোটেলের গেটের সামনে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, গত ১ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তবে এই ষড়যন্ত্রকে বরদাশত করা হবে না। আমাদের লড়াই চলছে এবং আগামীতেও চলবে।তারা বলেন, কিছু কুচক্রী মহল, যারা ক্ষমতায় আসতে পারবে না। তারা এখানে বসে (সী পার্ল হোটেল) বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।সেটা কখনো হতে পারে না। এটা আমরা বরদাশত করব না। 

বক্তারা বলেন, আপনারা বাংলাদেশের দক্ষিণপ্রান্তে এসে ষড়যন্ত্র করবেন, বিলাসবহুল হোটেলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করবেন—সেটা এই জনতা মেনে নেবে না। শুধু এখানে নয়, বাংলাদেশের যেখানেই ষড়যন্ত্র করা হবে।সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের খবর প্রকাশিত হয়েছে।তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এটাকে গুজব বলে উড়িয়ে দিয়ে বলছেন, তারা কক্সবাজারে ঘুরতে এসেছেন।

এই শাখার আরও খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au