উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় আজ (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর ১২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলায়ন উদযাপন, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, স্পেশাল ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি?’ ইভেন্ট ছাড়াও দিনভর থাকছে উৎসবমুখর নানান আয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনায় আছেন উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের ও সারা আলম।
দুপুর ২টা ২৫ মিনিটে বেলুন উড়িয়ে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন করা হয়। দুপুর ১২টায় ‘সাইমুম শিল্পীগোষ্ঠী’র শিল্পীদের পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও সংগীত পরিবেশন করবেন ‘চিটাগাং হিপহপ হুড’, র্যাপার সেজান, ব্যান্ডদল শূন্য, কণ্ঠশিল্পী সায়ান, কণ্ঠশিল্পী ইথুন বাবু ও মৌসুমি, ব্যান্ডদল সোলস, ওয়ারফেজ, বেসিক গিটার লার্নিং স্কুল, ভিন্ন জাতিগোষ্ঠীর ব্যান্ডদল এফ মাইনর, কণ্ঠশিল্পী পারশা মাহজাবিন, কণ্ঠশিল্পী এলিটা করিম।
আসর নামাজের বিরতির পর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এরপর সন্ধ্যা ৭টা ৩০ থেকে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে স্পেশাল ড্রোন ড্রামা শো ‘ডু ইউ মিস মি?’। ড্রামাটি লিখেছে ‘দ্য অ্যানোনিমাস’। বাংলাদেশ সরকার ও চীন সরকার কর্তৃক যৌথভাবে এই ‘ড্রোন শো’তে প্রায় ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে। অনুষ্ঠানের শেষার্ধে মঞ্চে উঠবে ব্যান্ডদল ‘আর্টসেল’।নে
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au