লিড নিউজ

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন

  • 6:03 am - August 06, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক পথচিত্র স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি জানান, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে এবং প্রস্তুতি শুরু হবে আগামীকাল থেকেই।

ড. ইউনূস বলেন, এই নির্বাচন হবে একটি নতুন বাংলাদেশের সূচনা। তিনি জনগণের উদ্দেশে বলেন, “আপনারা দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয় এবং এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গঠনের পথে সফলভাবে এগিয়ে যেতে পারে।”

ভাষণে তিনি উল্লেখ করেন, এবার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। যারা দেশের বাইরে অবস্থান করছেন, তারাও যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অর্থনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের অব্যবস্থাপনা, লুটপাট ও দখলদারিত্বে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তা পুনর্গঠনের কাজ শুরু করেছে এবং আজ অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তবে, শুধু আগের ধারায় নয়, নতুন চিন্তায় অর্থনীতিকে পরিচালনার কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমাদের প্রায়ই মনে থাকে না, বঙ্গোপসাগরের একটি বিশাল অঞ্চল আমাদের অধীনে রয়েছে, যার আয়তন আমাদের ভূখণ্ডের চেয়েও বড়। অথচ আমরা এই সম্পদের যথাযথ ব্যবহার করি না।” তিনি ঘোষণা করেন, এই সামুদ্রিক অঞ্চলকেই ভিত্তি করে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির রূপরেখা তৈরি করা হবে—যেখানে থাকবে সামুদ্রিক সম্পদের সুষম ব্যবস্থাপনা, বাণিজ্য সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ।

তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, যা ভবিষ্যতে দেশের অর্থনীতির জন্য বড় সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, “বাংলাদেশ এখন একটি উত্তরণকাল অতিক্রম করছে এবং আমাদের অর্থনীতি এখন দ্রুত এগিয়ে চলছে।”

ভাষণের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ প্রসঙ্গ। ড. ইউনূস বলেন, আগামী ৫ আগস্ট বিকেলে এই ঘোষণা দেওয়া হবে এবং এটাই হবে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রব্যবস্থার কাঠামো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করে আসছে। তবে তার আগে দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোয় কিছু মৌলিক পরিবর্তন জরুরি ছিল। এসব পরিবর্তনের ভিত্তি হিসেবে ‘জুলাই সনদ’ নির্ধারক ভূমিকা পালন করবে।

ড. ইউনূস ফিরে তাকান এক বছর আগের ৫ আগস্টের দিকে, যেদিন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে—‘জুলাই গণ-অভ্যুত্থান’। তিনি বলেন, স্বৈরাচার সরকারের দমন-পীড়ন, গুম, খুন, লুটপাট ও তাচ্ছিল্যের বিরুদ্ধে দেশের তরুণরা রাস্তায় নামে। কোটা সংস্কার আন্দোলনের তরুণ নেতাদের ওপর গুলিবর্ষণের মাধ্যমে যে দমন নীতি চালানো হয়, তার প্রতিবাদেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে গণবিপ্লব।

তিনি স্মরণ করিয়ে দেন, ওই অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, নারী, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী, দলিত, হিজড়া, প্রতিবন্ধীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। এই অভ্যুত্থান ছিল গণতন্ত্রের পুনর্জাগরণের সূচনা।

ভবিষ্যতের নির্বাচন নিয়ে আশঙ্কার কথাও বলেন ড. ইউনূস। তিনি জানান, দেশের মধ্যে এবং দেশের বাইরে একটি চিহ্নিত গোষ্ঠী এ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় না, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক। তবে ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, “যদি আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারি, তাহলে এই অপশক্তির পরাজয় অনিবার্য।”

নির্বাচনকে আরও বেশি অংশগ্রহণমূলক ও গণমুখী করতে সরকার একটি নতুন অ্যাপ চালুর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। এর মাধ্যমে নাগরিকেরা সরাসরি নির্বাচন সংক্রান্ত মতামত, উদ্বেগ ও প্রস্তাবনা পাঠাতে পারবেন। সরকার সেগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে।

সবশেষে, প্রধান উপদেষ্টা বলেন, “আমরা ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায়গুলোর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই, নির্বাচন হোক একটি নতুন সূচনা, একটি নতুন পথচলা, যেখানে থাকবে না পুরোনো শাসনের নিপীড়ন, বৈষম্য ও দুর্নীতি।”
এই ভাষণের মাধ্যমে তিনি শুধু একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেননি, বরং দেশের সামনে একটি নতুন দৃষ্টিভঙ্গি, নতুন স্বপ্ন ও নতুন রাষ্ট্র কাঠামোর চিত্র এঁকে দিয়েছেন।

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au