বাংলাদেশ

টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি সরাতে বাধ্য হলো ছাত্রশিবির

  • 6:25 am - August 06, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের একটি প্রদর্শনীতে ১৯৭১ সালের যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত ও বিএনপির নেতাদের ছবি প্রদর্শন; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের একটি প্রদর্শনীতে ১৯৭১ সালের যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত ও বিএনপির নেতাদের ছবি প্রদর্শন করা হলে বামপন্থি ছাত্রসংগঠনের প্রতিবাদের মুখে ছবিগুলো সরিয়ে নিতে বাধ্য হয় আয়োজকরা।

‘জুলাই অভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শিবির এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরী এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়। এদের সবাই একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত।

ছবিগুলো প্রদর্শনের খবর ছড়িয়ে পড়লে বামধারার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে টিএসসিতে গিয়ে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম। বিক্ষোভ ও পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে প্রক্টরিয়াল টিম শিবির নেতাদের সঙ্গে কথা বলে ছবিগুলো সরিয়ে নেয়।

ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলন সম্পাদক মাজহারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ এবং নিজেদের সম্মতিক্রমেই তারা ছবিগুলো সরিয়ে নিয়েছেন। সহকারী প্রক্টর রফিকুল ইসলামও বলেন, কোনো ধরনের অস্থিরতা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থেই ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রদর্শনী নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, কীভাবে যুদ্ধাপরাধীদের ছবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে প্রদর্শন করা হলো। বামপন্থি সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতাকর্মীও শিবিরের কাছে সরাসরি ছবিগুলো অপসারণের আহ্বান জানান। অবশেষে, চাপের মুখে প্রদর্শনী সরিয়ে নিতে বাধ্য হয় আয়োজকরা।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au