বিশ্ব

ব্রিটেনে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, ২৮০ ডেলিভারি রাইডার গ্রেপ্তার

  • 11:16 pm - August 09, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৩ জনের আশ্রয় সংক্রান্ত সহায়তা পুনর্বিবেচনা করা হচ্ছে। সুত্রঃ রয়টার্স

মেলবোর্ন, ৯ আগষ্ট- যুক্তরাজ্যে অবৈধভাবে ডেলিভারি রাইডার হিসেবে কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৮০ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে জানায়, গত ২০ থেকে ২৭ জুলাই পরিচালিত অভিযানে ১ হাজার ৭৮০ জন রাইডারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে বৈধ নথি দেখাতে না পারায় প্রতি পাঁচজনের একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৩ জনের আশ্রয় সংক্রান্ত সহায়তা পুনর্বিবেচনা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসন মোকাবিলায় সরকারের নেওয়া প্রচেষ্টার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। নতুন আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, ডেলিভারি প্রতিষ্ঠানগুলোকে এখন কর্মীদের অভিবাসন-সংক্রান্ত তথ্য যাচাই করতে হবে।

অভিযানে ৫১টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিভিল পেনাল্টি নোটিশ জারি করা হয়েছে। অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানার মুখোমুখি হতে হতে পারে। এছাড়া পুলিশ ৫৮টি ই-বাইকসহ ৭১টি যানবাহন, ৮ হাজার পাউন্ড নগদ অর্থ ও ৪ লাখ ৬০ হাজার পাউন্ড মূল্যের অবৈধ সিগারেট জব্দ করেছে।

ব্রিটিশ সীমান্ত নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল বলেন, “সরকার নিশ্চিত করতে চায়, কোম্পানিগুলো নিয়ম মেনে চলছে এবং সেগুলো কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন আইন প্রয়োগে সহায়তার জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড তহবিল বরাদ্দ দেওয়া হবে। এর আগে গত মাসে ব্রিটিশ সরকার ডেলিভারু, উবার ইটস ও জাস্ট ইটের সঙ্গে চুক্তি করে, যার আওতায় অবৈধভাবে কাজ করা অভিবাসীদের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরবরাহ করবে প্রতিষ্ঠানগুলো।

রয়টার্সের তথ্যমতে, গত জুলাই পর্যন্ত গত এক বছরে অবৈধভাবে থাকা ৩৫ হাজার ৫২ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্য, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au