নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত
রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…
মেলবোর্ন, ১১ আগষ্ট- ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলের শিয়া অধ্যুষিত শহর নাজাফ ও কারবালার মাঝামাঝি এলাকায় এক পানি পরিশোধন কেন্দ্রে ভয়াবহ ক্লোরিন গ্যাস লিকের ঘটনা ঘটেছে। এতে ৬০০ জনেরও বেশি শিয়া তীর্থযাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় মোট ৬২১ জনের শ্বাসকষ্টের উপসর্গ নথিভুক্ত হয়েছে। সবাইকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ইরাকি আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, কারবালা-নাজাফ সড়কের একটি পানি সরবরাহ কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের কারণে এই দুর্ঘটনা ঘটে। গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন তীর্থযাত্রীরা, যারা পবিত্র কারবালায় ইমাম হোসেন ও তার ভাই আব্বাসের মাজারে ৪০ দিনের শোক পালনে যাচ্ছিলেন। প্রতিবছরের মতো এবারও লাখ লাখ শিয়া তীর্থযাত্রী কারবালায় যাওয়ার পরিকল্পনা করেছেন।
বিশ্লেষকেরা বলছেন, দশকের পর দশক ধরে সংঘাত ও দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত ইরাকের অবকাঠামো ব্যবস্থা খুবই নাজুক। নিরাপত্তা মানদণ্ড মেনে অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করাও সেখানে বড় চ্যালেঞ্জ। এর আগে গত জুলাইয়ে পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন, যাদের অনেকেই দমবন্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি জানিয়েছেন।
সুত্রঃ এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au