বিশ্ব

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ভবন

  • 4:33 pm - August 11, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ভুমিকম্পে অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে। ছবিঃ বিবিসি

মেলবোর্ন,১১ আগষ্ট- তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। রিখটার স্কেলে ৬.১ মাত্রার এই ভূমিকম্প রোববার স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দিরগি শহরে আঘাত হানে, যা ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রও ছিল সিন্দিরগিতে।

প্রাথমিকভাবে জানা গেছে, অন্তত একজন নিহত হয়েছেন—৮১ বছর বয়সী এক বৃদ্ধা, যিনি ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার কিছুক্ষণ পর মারা যান। এছাড়া অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে এবং ২৯ জন আহত হয়েছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পর উদ্ধার অভিযান চালানো হয় এবং পরে তা সমাপ্ত ঘোষণা করা হয়। তিনি বলেন, আর কোনও গুরুতর ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সিন্দিরগি থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বহু বড় ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং বিশাল ধ্বংসস্তূপের স্তূপ তৈরি হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন—“আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।”

বিশেষজ্ঞরা বলছেন, তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫০ হাজারের বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় আরও ৫ হাজার মানুষ নিহত হয়। বিধ্বংসী সেই ভূমিকম্পের দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au