বিশ্ব

বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল যুক্তরাষ্ট্র

  • 8:24 pm - August 12, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগষ্ট- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সক্রিয় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর সহযোগী ‘দ্য মাজিদ ব্রিগেড’কে বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায়।

বিবৃতিতে বলা হয়, ২০১৯ সালে বিএলএ-কে বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন (এসডিজিটি) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। এরপরও গ্রুপটি একাধিক সন্ত্রাসী হামলা চালিয়েছে, যার মধ্যে মাজিদ ব্রিগেডের হামলাও রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর করাচি বিমানবন্দর ও গোয়াদার বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সের কাছে ২০২৪ সালের আত্মঘাতী হামলা এবং ২০২৫ সালের মার্চে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। এসব হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। বিশেষ করে ট্রেন হামলায় ৩১ জন বেসামরিক ও নিরাপত্তা কর্মী নিহত হন এবং ৩০০ জনের বেশি যাত্রী জিম্মি হন।

এফটিও ও এসডিজিটি তালিকাভুক্ত হওয়ার ফলে যুক্তরাষ্ট্রে বিএলএ ও এর সহযোগী সংগঠনের সব সম্পদ বাজেয়াপ্ত হবে, মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের যেকোনো লেনদেন নিষিদ্ধ হবে এবং সহযোগীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্যে, এ ধরনের ঘোষণা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সমর্থন কমাতে কার্যকর ভূমিকা পালন করে।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au