অস্ট্রেলিয়া

মেলবোর্নে দুইজনকে হত্যার অভিযোগে এক গৃহহীন ব্যক্তি গ্রেপ্তার

  • 6:14 am - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ভয়াবহ এ হত্যাকাণ্ডের পর পুলিশ ডগ স্কোয়াডসহ আশপাশের এলাকায় অভিযান চালায়। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৩ আগষ্ট- অস্ট্রেলিয়ার মেলবোর্নে গ্রাফিতি আঁকা একটি বাড়ি থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাত ১০টার কিছু আগে মাউন্ট ওয়েভারলির অ্যাড্রিয়েন ক্রিসেন্ট এলাকার একটি বাসা থেকে চিৎকার শোনার পর প্রতিবেশীরা জরুরি নম্বরে ফোন করলে পুলিশ সেখানে যায়। ওই বাসায় এক নারী ও এক পুরুষের মরদেহ পাওয়া যায়। নিহত নারী স্থানীয় ৩৯ বছর বয়সী বাসিন্দা, যিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুরুষটির বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত হয়নি। ধারণা করা হচ্ছে, তাঁকে শিরশ্ছেদ করা হয়েছিল।

ভয়াবহ এ হত্যাকাণ্ডের পর পুলিশ ডগ স্কোয়াডসহ আশপাশের এলাকায় অভিযান চালায়। আজ ভোর রাত ১টা ৪০ মিনিটে ওয়েস্টাল স্টেশন এলাকায় ৩৪ বছর বয়সী এক গৃহহীন ব্যক্তিকে দুইটি জার্মান শেফার্ড কুকুরসহ হাঁটার সময় আটক করা হয়। তখন তাঁর শার্টে রক্তের দাগ ছিল। পরে রাত ১০টা ৩০ মিনিটের দিকে পুলিশ তাঁকে হত্যার অভিযোগে চার্জ গঠন করে।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি হত্যার আগে ওই বাসায় প্রবেশ করেন এবং কথিত এক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনাটি টার্গেট করে ঘটানো হয়েছে এবং তিনি ওই বাসার সঙ্গে পরিচিত ছিলেন। তবে ভুক্তভোগীদের সঙ্গে তাঁর কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

পুলিশ তদন্তে খতিয়ে দেখছে, এ হত্যাকাণ্ডের পেছনে মাদক ঋণের মতো কোনো কারণ ছিল কি না। বাড়ির দেয়ালে “karma has no menu” (কর্মফল এড়ানো যায় না) এবং “enough is enough” (এবার যথেষ্ট হয়েছে)–এর মতো গ্রাফিতি লেখা পাওয়া গেছে। হত্যার সঙ্গে এই গ্রাফিতির কোনো যোগ আছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।

পুলিশ প্রত্যক্ষদর্শী বা প্রাসঙ্গিক তথ্য-ভিডিও থাকা ব্যক্তিদের ক্রাইম স্টপারসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au