বাংলাদেশ

বঙ্গবন্ধু কোনো দলের বা পরিবারের সম্পত্তি নয়: জাসদ

  • 8:21 am - August 15, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি বলেছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বরং আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও একটি কালো অধ্যায়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে দলটি এ কথা জানায় এবং বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধু-বাংলাদেশ-বাঙালি—এই তিনটি সত্তা অভিন্ন ও অবিচ্ছেদ্য।

জাসদের পক্ষ থেকে আরও বলা হয়, বঙ্গবন্ধু কোনো দল, গোষ্ঠী বা পরিবারের সম্পত্তি নন; তিনি সমগ্র বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা।

বিবৃতিতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু জাদুঘরকে শুধু বঙ্গবন্ধুর বাড়ি হিসেবে না দেখে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। দলটি জানায়, সেই ইতিহাসে আগুন দেওয়া, বঙ্গবন্ধুর ভাস্কর্য বা ম্যুরাল ধ্বংস করা কিংবা ১৫ আগস্ট শোক দিবস পালনে নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয়ে থাকা শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে মুছে ফেলা যাবে না।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au