বিশ্ব

পাকিস্তানে ভারী বৃষ্টিতে একদিনে ১৬৪ জন নিহত

  • 7:38 am - August 16, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৬ আগষ্ট- পাকিস্তান ও কাশ্মিরে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই ১৫০ জন প্রাণ হারিয়েছেন। প্রদেশটিতে ৩০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

উদ্ধার অভিযানে পাঠানো একটি এম-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু সদস্য নিহত হয়েছেন। কাশ্মিরে অন্তত ৯ জন এবং উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানে আরও পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উত্তরপূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কিছু অঞ্চলকে দুর্যোগ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানান, আফগান সীমান্তবর্তী বাজুর জেলায় যাওয়ার পথে উদ্ধারকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

অন্যদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন। আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও স্থাপনা ভেসে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৫০০ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au