বিশ্ব

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

  • 10:56 pm - August 16, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
বন্দুকের গুলি ও গানপাউডার উৎপাদনের সময় ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট- রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন। শনিবার (১৬ আগস্ট) দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। মন্ত্রণালয় ধ্বংস হয়ে যাওয়া ভবন ও ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এটি ছিল একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ উৎপাদনকারী কারখানা। বন্দুকের গুলি ও গানপাউডার উৎপাদনের সময় ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই দমকলকর্মী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে টানা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিয়াজানের গভর্নর পাওয়েল মালকভ টেলিগ্রামে লিখেছেন, ‘‘বিস্ফোরণে নিহতদের স্মরণে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একদিনের শোক ঘোষণা করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে একই কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছিল। রাশিয়ায় প্রায়ই এ ধরনের কারখানায় দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au