বিশ্ব

সোমবার ভারত সফরে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

  • 6:18 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ আগষ্ট-

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের সরকারি সফরে ভারতে যাচ্ছেন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকালে হিমালয়ের বিতর্কিত সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

২০২০ সালে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের প্রাণঘাতী সংঘর্ষের পর এটিই দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। এর আগে গত বছরের অক্টোবরে নতুন সীমান্ত টহল চুক্তির ফলে দুই দেশের সম্পর্কে কিছুটা শিথিলতা আসে। সেই সমঝোতা পাঁচ বছর ধরে চলা অচলাবস্থা নিরসনে সহায়ক হয়, যা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও আকাশপথে যোগাযোগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।

চলতি সফরে সীমান্ত ইস্যুর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ওয়াং ই-র সফরে দুই দেশের কূটনৈতিক ও সামরিক পর্যায়ের একাধিক বৈঠক হতে পারে।

অন্যদিকে চলতি মাসের শেষে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেইজিং সফর করবেন। এটি হবে সাত বছরের মধ্যে তার প্রথম চীন সফর। সেখানে মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াং ই-এর এই ভারত সফরকে সেই উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে।

ভারত-চীন সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে এ সফর নতুন অগ্রগতি বয়ে আনতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও দুই দেশের মধ্যে এখনো আস্থার সংকট পুরোপুরি কাটেনি।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au