বাংলাদেশ

ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

  • 7:04 am - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ আগষ্ট- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নির্ধারিত ঢাকা সফর বাতিল হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনা ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যস্ততার কারণে তিনি এশিয়ার পাঁচটি দেশ সফরের পরিকল্পনা আপাতত বাতিল করেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মেলোনির ৩০ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তিনি দুই দিনের সফরে ঢাকায় এসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতেন। পাশাপাশি সফরে নিজের মেয়েকেও সঙ্গে আনার পরিকল্পনা করেছিলেন তিনি। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টা ইউনূস ও ইতালির প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল।

সূত্র বলছে, ঢাকা সফর দিয়েই মেলোনির এশিয়া সফর শুরু হওয়ার কথা ছিল। এরপর তিনি সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার প্রেক্ষাপটে ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে মেলোনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ কারণেই এশিয়া সফর আপাতত বাতিল করতে হয়েছে তাকে।

এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন সময়ের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা করা হয়েছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au