বিশ্ব

গাজা সিটির উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংক, বড় হামলার প্রস্তুতি

  • 6:59 am - August 24, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
গাজা নগরীতে অভিযান চালাতে সীমান্তে ট্যাংক নিয়ে ইসরায়েলি সেনাদের প্রস্তুতি। ছবি: এএফপি

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির উপকণ্ঠে ট্যাংক মোতায়েন করেছে দখলদার ইসরায়েল। আলজাজিরা প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি ট্যাংক অবস্থান করছে। সাবরা মধ্য গাজায় জাইতুন এলাকার কাছে, যেখানে কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনারা অবস্থান করছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সিটি দখলের লক্ষ্যে কয়েকদিন ধরে উপকণ্ঠে অভিযান চালানো হচ্ছে। এ হামলার প্রস্তুতি হিসেবে ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে। এর মধ্যে কয়েক হাজার সেনা আগামী ২ সেপ্টেম্বর যোগ দেবে। সামরিক সূত্র বলছে, এর পরের সপ্তাহেই গাজা সিটিতে বড় ধরনের হামলা শুরু হতে পারে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজনৈতিক সংকটে টিকে থাকতে গাজা পুনর্দখলের ওপর জোর দিচ্ছেন। ইসরায়েলি দৈনিক ডেইলি মারিভ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর পরিকল্পিত নতুন অভিযান “গিদিয়ন চ্যারিয়ট-২” সামনে এগিয়ে নিতে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। সেনা সূত্রের দাবি, এই অভিযানের মাধ্যমে গাজায় দখল না নিতে পারলে তার সরকার ভেঙে যেতে পারে।

এ ছাড়া, নেতানিয়াহুর জোট সরকারের দুই উগ্রপন্থি নেতা ইতামার বেন গিভির ও বেজায়েল স্মোরিচ গাজা দখল ছাড়া কোনো যুদ্ধবিরতি বা চুক্তি মেনে নেবেন না বলে হুমকি দিয়েছেন। তারা স্পষ্ট করে বলেছেন, দখল ছাড়া যুদ্ধ বন্ধ করলে তারা সরকার থেকে পদত্যাগ করবেন। তাদের চাপ ও গোয়ার্তুমির কারণেই গাজা যুদ্ধ টেনে ২৩ মাসে গড়িয়েছে।

সূত্র: আলজাজিরা, ডেইলি মারিভ, টাইমস অব ইসরায়েল

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au