হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২৬ আগষ্ট- মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দুর্গম চরাঞ্চলে সদ্য চালু হওয়া অস্থায়ী পুলিশ ফাঁড়িতে নৌ ডাকাত দল হামলা চালিয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের সামনে মেঘনা নদীতে ডাকাত দলের গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা ধরে গোলাগুলি চললেও পুলিশের কোনো সদস্য আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার কিছু পর ডাকাত নয়ন, পিয়াস ও রিপনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সদস্য পাঁচ-ছয়টি ট্রলার নিয়ে নদীতে মহড়া শুরু করে। বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা অভিযানের প্রস্তুতি নিলে ডাকাতরা প্রথমে চাঁদপুরের বেলতলীর দিকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর মাথায় হেলমেট ও হাতে আগ্নেয়াস্ত্র, ছুরি ও ককটেল নিয়ে ক্যাম্পের দিকে এগিয়ে আসে। এরপর পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। পাল্টা প্রতিরোধে পুলিশও গুলি চালালে আধা ঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষ চলে। পরে বিকেল পৌনে ৬টার দিকে ডাকাতরা মতলবের দিকে সরে যায়।
গত শুক্রবার (২২ আগস্ট) জামালপুর গ্রামে চালু হওয়া এ অস্থায়ী ক্যাম্পে ওসি, দুজন উপপরিদর্শকসহ ৪০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নয়ন-পিয়াস, রিপন ও লালু বাহিনীর ভয়ে এলাকার মানুষ আতঙ্কে ছিলেন। তাদের হুমকি-ধমকিতে শতাধিক পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। পুলিশ ক্যাম্প চালুর পর অনেকে গ্রামে ফিরতে শুরু করেন এবং ডাকাত বাহিনীর কার্যক্রমও ব্যাহত হয়। এ কারণেই হামলা চালিয়ে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করেছে তারা। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় আবারও হামলা হতে পারে।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “ডাকাত দলের সদস্যরা দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা শতাধিক গুলি ছোড়ে, আমাদের পক্ষ থেকে ১৯ রাউন্ড গুলি করা হয়। পুলিশের কেউ আহত হয়নি। সন্ত্রাসীরা আহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।”
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “পুলিশ ক্যাম্প স্থাপনের পর ডাকাতরা আর সুবিধা করতে পারছে না। তাই তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। তবে সাধারণ মানুষকে আশ্বস্ত করছি, পুলিশ জনগণের পাশে রয়েছে। ডাকাত ও সন্ত্রাসীদের নির্মূল করে এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা হবে।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au