হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২৬ আগষ্ট- বাংলাদেশের রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল, যিনি গায়েনার নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া কোকেনের ওজন সাড়ে ৮ কেজি এবং বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গভীর রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি গোপন খবর আসে। সেখানে বলা হয়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ঢাকায় আসা এক যাত্রী মাদক চোরাচালানে জড়িত থাকতে পারেন।
গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। উড়োজাহাজটি রাত আড়াইটার দিকে অবতরণ করলে যাত্রীর পরিচয় শনাক্ত করা হয়। পরবর্তীতে তাঁর ব্যাগেজ স্ক্যানিং করলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট খুলে দেখা যায়, ভেতরে কোকেন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে মাদকগুলো জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটের পরীক্ষাতেও উদ্ধারকৃত পদার্থ কোকেন হিসেবে নিশ্চিত হয়।
এ ঘটনায় এম এস কারেন পেতুলা স্টাফেলকে শাহজালাল বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au