বাংলাদেশ

শাহবাগে আজও প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

  • 5:08 pm - August 27, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ আগষ্ট- তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো, সৃষ্টি হয় তীব্র যানজট।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার না করা, কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এসব দাবিতে তারা মঙ্গলবারও টানা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন।

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, “তিন দফা দাবি আদায়ের প্রাথমিক ধাপ হিসেবে শাহবাগ অবরোধ করা হয়েছে। প্রয়োজনে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।”

অবরোধের কারণে শাহবাগ, মৎস্য ভবন, কাঁটাবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। সরেজমিনে দেখা গেছে, শাহবাগমুখী বাসগুলো বিকল্প পথে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কাঁটাবন মোড় হয়ে আসা যানবাহনও সড়কে আটকে আছে।

বুয়েটের আরেক শিক্ষার্থী সাব্বির মাহমুদ বলেন, “জনদুর্ভোগ এড়াতে আমরা আগে রাতের বেলা আন্দোলন করছিলাম। কিন্তু দাবি না মানায় এখন থেকে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ব না।”

এদিকে, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, যানজট নিরসনে কাঁটাবন, মৎস্যভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প সড়ক চালু করা হয়েছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au