বিশ্ব

গাজা ইস্যুতে আজ বৈঠকে বসছেন ট্রাম্প

  • 5:54 am - August 28, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ আগষ্ট- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ত্রাণ সহায়তা বাড়ানো ও যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে বৈঠকেটি হবে বলে জানিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ।

গত সোমবার দখলদার ইসরায়েল গাজার নাসের হাসপাতালে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে। যারমধ্যে পাঁচ সাংবাদিকও ছিলেন। ভয়াবহ বর্বর এ হামলার পর বৈঠকে বসছেন ট্রাম্প।

গতকাল মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ উইটকোফ বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করার কাছাকাছি আছেন তারা। আর যুদ্ধ থামলে ইসরায়েলি জিম্মিদেরও ফিরিয়ে আনতে তারা সক্ষম হবেন।

তিনি বলেন, “আমি মনে করি আমরা এ যুদ্ধের মিমাংসা যে কোনোভাবে করতে পারব। নিশ্চিতভাবে এ বছর শেষ হওয়ার আগে।”

গত সপ্তাহে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানায় তারা মধ্যস্থতাকারী দেশগুলোর অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। এখন ইসরায়েলের জবাবের অপেক্ষায় আছে তারা। তবে ইসরায়েল এখনো যুদ্ধবিরতির ব্যাপারে কিছু বলেনি।

যে যুদ্ধবিরতিতে হামাস রাজি হয়েছে সেটির কাঠামো ঠিক করে দিয়েছিলেন স্টিভ উইটকোফ। এখন হামাস এটিতে সম্মত হলেও ইসরায়েল চুপ করে আছে। তা সত্ত্বেও হামাসের ওপর সব দায় চাপিয়েছেন ট্রাম্পের এ বিশেষ দূত।

তিনি বলেছেন, “এটা হলো হামাস, যারা যুদ্ধবিরতির প্রস্তাবটি ধীরগতি করেছে। এখন হামাসই বলছে আমরা এ যুদ্ধবিরতিতে রাজি।” দখলদার ইসরায়েলের সামরিক চাপের কারণে হামাস এখন যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

নাসের হাসপাতালে ২০ জন মানুষ নিহত হওয়ার ব্যাপারে প্রশ্ন করলে এড়িয়ে যান উইটকোফ। শুধু বলেন, সব বেসামরিক মৃত্যুই দুঃখজনক।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au