মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্যাপিত…
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় চোখজুড়ানো একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন জয়া আহসান। সেখানে তাকে লাক্স সুপারস্টার প্ল্যাটফর্মের একজন মেন্টর হিসেবে নতুন রূপে দেখা যায়। বেগুনি রঙের শাড়িতে অসাধারণ সাজ, যা অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। শাড়ির সঙ্গে মানানসই গহনা আর হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা।
সেই ছবির পোস্টে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীর তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি। আমার লক্ষ্য— নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া, নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরও উজ্জ্বল হয়ে ওঠার নিশ্চিত করা। আসুন একসঙ্গে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।তিনি আরও বলেন, লাক্স সুপারস্টার ২০২৫-এর এপিসোডগুলো ২৯ আগস্ট রাত সাড়ে ৯টায় সরাসরি সম্প্রচার করা হবে।
লাক্স সুপারস্টার সবসময়ই একটি গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে। এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে প্রতিযোগীরা তারকা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পান। সেই ধারাবাহিকতায় দীর্ঘ বিরতির পর এবারের আসরেও অভিনয়, স্টাইলিং, কনটেন্ট মেকিংসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের শেখাতে এবং সাহায্য করতে পুরো জার্নিতে থাকছেন অভিজ্ঞ শিল্পী, ইনফ্লুয়েন্সার এবং স্টাইলিস্টরা। জয়া আহসান ছাড়াও এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au