সর্বশেষ

ম্যাচ জিতে ইমন, সাইফ, তাসকিনদের প্রশংসায় ভাসালেন লিটন দাস

  • 6:11 am - August 31, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ক্যাপ্টেনদের মুখে সর্তীথদের নিয়ে প্রশংসা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক লিটনের ফিফটিতে ৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা। তবে লিটন দাস ম্যাচ জয়ের পুরো কৃতিত্বটা দিয়েছেন ইমন-সাইফদের।

সিলেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বড় সংগ্রহ করতে পারেনি সফরকারী নেদারল্যান্ডস। তাসকিন আহমেদের বোলিং তোপে ১৩৬ রানেই আটকে যায় ডাচরা। ৪ ওভারের কোটা পূরণ করে ২৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। এ ছাড়া সাইফ হাসান নিয়েছেন দুটি উইকেট।

বোলিংয়ের পাশাপাশি এদিন ব্যাট হাতেও দারুণ ভূমিকা রেখেছেন সাইফ। ১৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে টাইগারদের বড় জয় নিশ্চিত করেন এই ব্যাটার। টানা দুই ছক্কায় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। লিটনের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেন সাইফ।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার নায়ক ছিলেন পারভেজ হোসেন ইমন। টানা দুই চারে ইনিংস শুরু করেন বাঁহাতি এই ওপেনার। পরের বলেই হাঁকান বিশাল ছক্কা। আর সেই মুহূর্তের মোমেন্টাম পেয়ে যায় বাংলাদেশ, এমনটাই মনে করেন টাইগার অধিনায়ক লিটন দাস।

‘ডিউ (শিশির) বড় ফ্যাক্টর ছিল। আমাদের বোলাররা যেমন বল করেছে- তাসকিন, ফিজ আর মাঝে সাইফও দারুণ বল করেছে। রিশাদ যখন বল করতে এলো, তখনই ডিউয়ের কারণে সমস্যা হচ্ছিল। আর বল গ্রিপ করতে কষ্ট হচ্ছিল। এমন উইকেটে ১৩৭ খুব বড় টার্গেট নয়। আর ইমন প্রথম ওভারেই যেভাবে শট খেলল, সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে গেল।

এদিন দারুণ বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। এর আগে বেশ কিছুদিন ধরেই ইনজুরির সমস্যায় ভুগছিলেন তাসকিন। এমনকি ইংল্যান্ডে তাকে চিকিৎসাও নিতে হয়েছিল। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরলেও পুরো ছন্দে ছিলেন না। তবে তাসকিন জানিয়েছেন, ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন তিনি।

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au