অস্ট্রেলিয়া

কুইন্সল্যান্ডে ভয়াবহ দাবানল, বহু এলাকায় জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ

  • 7:15 am - August 31, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
আগুন ব্রিসবেন ভ্যালি হাইওয়ে থেকে লগান ইনলেট রোড ও ফিগ ট্রি রোডের দিকে ছড়িয়ে পড়ছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৩১ আগষ্ট- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একাধিক দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জরুরি সরিয়ে নেওয়ার কাজ চলছে, বহু এলাকা ঝুঁকির মুখে।

সাউদার্ন ডাউনস, বান্ডাবার্গ ও সামারসেট অঞ্চলের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে প্রস্তুত থাকতে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সামারসেট অঞ্চলের লেক উইভেনহো এলাকার একটি ক্যাম্পগ্রাউন্ড থেকে প্রায় ৩০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ব্রিসবেন ভ্যালি হাইওয়ের পাশে একটি বড় ঘাসের আগুন জ্বলতে শুরু করে। বিকাল ৪টা ১৫ মিনিটে পরিস্থিতি খারাপ হলে লেক উইভেনহো (ব্রিসবেন থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে) এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন ব্রিসবেন ভ্যালি হাইওয়ে থেকে লগান ইনলেট রোড ও ফিগ ট্রি রোডের দিকে ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

দক্ষিণের সাউদার্ন ডাউনস অঞ্চলের দ্য গ্লেন এলাকায় বিকাল ৪টা ২০ মিনিটে আরেকটি ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এটি দ্রুত গতিতে গ্রানাইট হিলস রোড, পাইকডেল রোড ও রকল্যান্ড রোডের মধ্যবর্তী এলাকা দিয়ে অগ্রসর হচ্ছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে জ্বলতে থাকা এই দাবানল ইতিমধ্যেই প্রায় ৭০০ হেক্টর জমি পুড়িয়ে দিয়েছে।

দাবানলের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়ার আস্তরণ তৈরি হয়েছে। ছবিঃ নাইন নিউজ

এদিকে উত্তরে বান্ডাবার্গের কাছাকাছি গ্রামীণ শহর অ্যালাওয়েতে আখক্ষেতের মধ্য দিয়ে আরেকটি আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকলকর্মীরা সেটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। “প্রস্তুত থাকুন” সতর্কতা কমিয়ে “খবর রাখুন” স্তরে নামানো হলেও স্থানীয়দের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার সানশাইন স্টেটে ৮৯টিরও বেশি বন ও ঝোপের আগুন নেভাতে লড়াই করছে ফায়ার সার্ভিস। দাবানলের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়ার আস্তরণ তৈরি হয়েছে। মানুষকে ঘরে থাকার, জানালা–দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দমকা হাওয়া আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কুইন্সল্যান্ড ফায়ার ডিপার্টমেন্টের স্টেট কন্ট্রোলার এনেস সেফেরোভিচ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ঘরবাড়ি আগুনে পুড়ে যায়নি। তিনি বলেন, “সবকিছু এখনো নিরাপদ আছে, কোনো স্থাপনা হারায়নি। আমাদের দল কঠোর পরিশ্রম করছে যেন তা অব্যাহত থাকে।”

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au