বিশ্ব

নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছালেন পুতিন

  • 6:45 pm - August 31, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
তিয়ানজিনে পৌঁছানোর পর পুতিনকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৩১ আগষ্ট- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে পৌঁছেছেন। রবিবার (৩১ আগস্ট) চীন ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সেখানে গেছেন। এই সম্মেলনের মাধ্যমে পশ্চিমাদের প্রভাব মোকাবিলা করতে চায় চীন।

রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনে পুতিনের এই সফরকে বলা হচ্ছে বিরল ঘটনা। তিয়ানজিনে পৌঁছানোর পর তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। শহরের শীর্ষ কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ মুহূর্ত সরাসরি সম্প্রচার করে।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, চীন-রাশিয়া সম্পর্ক বর্তমানে “ইতিহাসের সর্বোত্তম পর্যায়ে” রয়েছে এবং এটি বড় শক্তিগুলোর মধ্যে সবচেয়ে স্থিতিশীল, পরিপক্ব ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে গড়ে উঠেছে।

সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় ২০ জন বিশ্বনেতাকে স্বাগত জানাবেন। তাঁদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর এই সম্মেলন হবে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত। ২০০১ সালে ছয়টি ইউরেশীয় দেশ নিয়ে যাত্রা শুরু করা এই সংস্থার এখন ১০ জন স্থায়ী সদস্য এবং ১৬টি সংলাপ ও পর্যবেক্ষক দেশ রয়েছে। এর কার্যক্রম নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ থেকে সম্প্রসারিত হয়ে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতায়ও বিস্তৃত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলন ব্যবহার করে শি জিনপিং একটি “আমেরিকান নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার বিকল্প চিত্র” তুলে ধরবেন। একই সঙ্গে ইউক্রেন আক্রমণের কারণে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়ার জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সহায়তা।
সফরের একদিন আগে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যে মস্কো ও বেইজিং যৌথভাবে “বৈষম্যমূলক নিষেধাজ্ঞার” বিরোধিতা করে। বর্তমানে বাণিজ্যিক বাধা ও যুদ্ধ ব্যয়ের কারণে রাশিয়ার অর্থনীতি মন্দার দ্বারপ্রান্তে।

এদিকে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। চীন চাইছে এই আয়োজনের মাধ্যমে উন্নয়নশীল ও নিম্নআয়ের দেশগুলোর সমন্বয়ে গঠিত “গ্লোবাল সাউথ”-এর শক্তিশালী ঐক্যের বার্তা বিশ্বকে জানাতে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au