সর্বশেষ

আধ ঘণ্টা পিছিয়ে গেলো এশিয়া কাপের ম্যাচ

  • 4:44 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-তীব্র গরমের কারণে পরিবর্তন এসেছে এশিয়া কাপের সময়সূচিতে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ১৯ ম্যাচের মধ্যে ১৮টির শুরু সময় আধাঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো মাঠে গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, যা মেলবোর্ন সময় রাত সাড়ে ১০টা। তবে ১৫ সেপ্টেম্বর আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (মেলবোর্ন সময় রাত ১০টায়)।
সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টে ভারত যাত্রা শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর গ্রুপপর্ব শেষ করবে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের সঙ্গে ম্যাচ দিয়ে।

বাংলাদেশ দলের লড়াই শুরু হবে ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।

এশিয়া কাপ ২০২৫-এর নতুন সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

১০ সেপ্টেম্বর – আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি – রাত ১২:৩০
১১ সেপ্টেম্বর – ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই – রাত ১২:৩০
১২ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম হংকং, আবুধাবি – রাত ১২:৩০
১৩ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ওমান, দুবাই – রাত ১২:৩০
১৪ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি – রাত ১২:৩০
১৫ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই – রাত ১২:৩০
১৫ সেপ্টেম্বর – সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান, আবুধাবি – রাত ১০:০০
১৬ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই – রাত ১২:৩০
১৭ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ১২:৩০
১৮ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম UAE, দুবাই – রাত ১২ :৩০
১৯ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ১২:৩০
২০ সেপ্টেম্বর – ভারত বনাম ওমান, আবুধাবি – রাত ১২:৩০
২১ সেপ্টেম্বর – বি১ বনাম বি২, দুবাই – রাত ১২:৩০
২২ সেপ্টেম্বর – এ১ বনাম এ২, দুবাই – রাত ১২:৩০
২৪ সেপ্টেম্বর – এ২ বনাম বি১, আবুধাবি – রাত ১২:৩০
২৫ সেপ্টেম্বর – এ১ বনাম বি২, দুবাই – রাত ১২:৩০
২৬ সেপ্টেম্বর – এ২ বনাম বি২, দুবাই – রাত ১২:৩০
২৭ সেপ্টেম্বর – এ১ বনাম বি১, দুবাই – রাত ১২:৩০
২৯ সেপ্টেম্বর – ফাইনাল, দুবাই – রাত ১২:৩০
৩০ সেপ্টেম্বর – সংরক্ষিত দিন (রিজার্ভ ডে)

এই শাখার আরও খবর

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au