বাংলাদেশ

ঢাকার ওয়েস্টিন হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

  • 6:50 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলের একটি কক্ষ থেকে টেরেন্স আরভেল জ্যাকসন (৫০) নামে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

গুলশান থানার পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান জানান, টেরেন্স গত ২৯ আগস্ট ওয়েস্টিন হোটেলে চেক ইন করেন। তিনি কয়েক মাস ধরে ব্যবসার কাজে বাংলাদেশে অবস্থান করছিলেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিকালে হোটেল কর্মীরা ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে মাস্টার কি ব্যবহার করে কক্ষের দরজা খোলা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, “আমরা হোটেলের গত দুই দিনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি। কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন।”

পুলিশ জানায়, কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় একটি মেডিকেল টিমও উপস্থিত ছিল।

ঘটনা নিয়ে মন্তব্য করতে ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষ রাজি হয়নি। মার্কিন দূতাবাস থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au