ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা ষড়যন্ত্র যাতে না ঘটে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানান বিষয়ে আলোচনা হলেও দুর্গাপূজার নিরাপত্তাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো গোষ্ঠী ষড়যন্ত্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে জন্য সবার সহযোগিতা কামনা করেছেন ড. ইউনূস।
বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক উৎসবে দেশের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখা সবার দায়িত্ব। এজন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au