সর্বশেষ

‘উগ্রপন্থি’ আখ্যা দিয়ে ছাঁটাই করা হচ্ছে ভয়েস অব আমেরিকার ৫০০ কর্মী

  • 7:26 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলা করার জন্য ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছিল। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- ফেডারেল অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সংবাদমাধ্যমটিকে ‘উগ্রপন্থি’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। দ্বিতীয় দফায় ট্রাম্প শাসনামলের শুরু থেকেই এই সংবাদমাধ্যমটির কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছিল। এরই একটি অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বিবিসি জানায়, এ সিদ্ধান্তে সমর্থন দিয়ে ভয়েস অব আমেরিকার মূল সংস্থা এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (অ্যাক্টিং সিইও) ক্যারি লেক বলেছেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাতে, সংস্থার সেবা উন্নত করতে এবং আমেরিকার জনগণের কঠোর পরিশ্রমের টাকায় সাশ্রয় আনতে সাহায্য করবে। তবে কর্মীদের একটি ইউনিয়ন নিউইয়র্ক টাইমসকে দেওয়া বিবৃতিতে এ পদক্ষেপকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলা করার জন্য ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে এটি প্রধান বৈশ্বিক সম্প্রচার মাধ্যমে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের গ্লোবাল মিডিয়া এজেন্সি (ইউএসএজিএম) ভয়েস অব আমেরিকার তত্ত্বাবধান করে। সংস্থাটি জানিয়েছে, মোট ৫৩২টি পদ বাতিল করা হবে। আদালতের একটি নথি থেকে জানা যায়, এর বেশির ভাগ কর্মী ভিওএর। আর এই ছাঁটাইয়ের পর প্রতিষ্ঠানটিতে মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছর বয়সী এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে কিশোরীর শরীরের বিভিন্ন…

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ৪০০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি…

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় নারী-শিশুসহ ৫ যাত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের ওপর লরি উঠে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। এ ঘটনায় আহত…

চীনে এমবাপেকে ঘিরে বিতর্ক, স্পনসর হারানোর শঙ্কা

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পরও ব্যক্তিগত অর্জনে হতাশা নিয়ে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে মাঠের বাইরের এক বিতর্কে এবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে…

জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ শেষ, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

জাতীয় গ্রিডের রিস্টোরেশন বা পুনরুদ্ধারের কাজ পুরোপুরি শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ কাজ সম্পন্ন হয়। বর্তমানে গ্রিডের সব সঞ্চালন লাইন ও উপকেন্দ্র চালু…

বেন ক্যারলকে ‘ভীতু’ বলল লিবারেল, উইলসনকে কটাক্ষ ওয়ান নেশনের

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন নির্বাচন সামনে রেখে নেতাদের টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র হয়েছে। ওয়ান নেশন পার্টির নেতাকে বিতর্কে রাখার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au