গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…
মেলবোর্ন ১ সেপ্টেম্বর: গত দুই আসরের মতো এবারও দ্য হানড্রেডের শিরোপা জিতেছে ওভাল ইনভিন্সিবলস। ট্রেন্ট রকেটসকে হারিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তুলল তারা।
লর্ডসের ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওভাল। উইল জ্যাকস ও জর্ডান কক্সের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৬৮ রানের পুঁজি পায় ওভাল। জবাবে পুরো ১০০ বল খেলে ৮ উইকেটে ১৪২ রান পর্যন্ত করতে পারে রকেটস।
প্রথমে ব্যাট করে মুয়েয়ের সঙ্গে ওপেনিংয়ে নামেন জ্যাকস। মুয়েয়ে ১৫ রান করে আউট হলেও জ্যাকস তাণ্ডব চালিয়ে যেতে থাকেন। তিনে নামা কক্সকে নিয়ে গড়েন ৮৭ রানের জুটি। আউট হওয়ার আগে জ্যাকস ৪১ বলে করেন ৭২ রান। কক্সের ব্যাট থেকে আসে ৪০ রান।
শেষ দিকে স্যাম কারানের ১০ বলে ১৫ এবং ফেরেইরার ৮ বলে অপরাজিত ১২ রানে ভর করে ১৬৮ রানের পুঁজি পায় ওভাল। রকেটের হয়ে ৪০ রানে ২ উইকেট নেন অজি অলরাউন্ডার স্টয়নিস।
জবাবে শুরুটা আশানুরূপই করেছিলো রকেটস। জো রুট ও ব্যানটনের ওপেনিং জুটি থেকে আসে ৩৬ রান। এই জুটি ভাঙার পর ১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। পাঁচে নামা স্টয়নিস ছাড়া কেউ বলার মতো রান করতে পারেননি। ৩৮ বলে ৬৪ রান করে শেষ পর্যন্ত লড়াই করেছেন স্টয়নিস। শেষ পর্যন্ত ১৪২ রানে থাকে রকেটসের ইনিংস। তাতে ২৬ রানের জয়ে আবারও শিরোপা উঁচিয়ে ধরে ওভাল ইনভিন্সিবলস।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au