সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…
মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়া বিক্ষোভের প্রেক্ষিতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের সতর্ক করেছে অস্ট্রেলিয়া সরকার। বিক্ষোভে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী জাকার্তাসহ বিভিন্ন শহরে ভবন ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
অস্ট্রেলিয়ার ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইট স্মার্টট্রাভেলার-এ বলা হয়েছে, “ইন্দোনেশিয়ার বড় বড় শহরে বিক্ষোভ হচ্ছে, যা সহিংসতায় রূপ নিতে পারে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। বালি দ্বীপের দেনপাসারসহ বিভিন্ন এলাকায় এসব বিক্ষোভ স্থানীয় চলাচলেও বিঘ্ন ঘটাচ্ছে। তাই বিক্ষোভস্থল এড়িয়ে চলা এবং স্থানীয় গণমাধ্যমে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।”
প্রতি বছর প্রায় ১৪ লাখ অস্ট্রেলীয় ইন্দোনেশিয়া ভ্রমণ করেন, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য বালি।
গত সোমবার শুরু হওয়া বিক্ষোভ শুক্রবার জাকার্তায় চূড়ান্ত রূপ নেয়। হাজারো মানুষ পুলিশ সদর দপ্তরের সামনে সমাবেশ করে এবং দাঙ্গা পুলিশ ও পুলিশের গাড়ির দিকে ইটপাটকেল ছোড়ে। একইসঙ্গে সুরাবায়া ও যোগজাকার্তার মতো শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যোগজাকার্তায় ২১ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি সকল নাগরিককে অনুরোধ করছি, সরকারকে বিশ্বাস করুন এবং শান্ত থাকুন। সরকার সবসময় জনগণ ও জাতির স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au