বিশ্ব

বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের

  • 7:37 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এখনো এ তথ্য নিশ্চিত করেনি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার গাজা সিটির ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় বিমান হামলায় আবু উবাইদা নিহত হন। এ সময় অন্তত সাতজনের মৃত্যু হয় এবং ২০ জন আহত হন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে সেনাবাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা শিন বেটকে “ত্রুটিহীন অভিযান” চালানোর জন্য অভিনন্দন জানান। আইডিএফ ও শিন বেটের যৌথ বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবু উবাইদার অবস্থান শনাক্ত করে টানা পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার লক্ষ্য ছিল একটি আবাসিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ফ্ল্যাট, যা দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবেও ব্যবহৃত হতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ভবন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উড়তে দেখা যায়। এর একটি অংশ স্থানীয়রা নিয়ে গেলেও পরে হামাস তা উদ্ধার করে।

রোববার প্রতিরক্ষামন্ত্রী ক্যাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আবু উবাইদার মতো আরও অনেক অপরাধী সহযোগীকে টার্গেট করা হবে।” এটি মূলত গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনারই অংশ।

আবু উবাইদা ছিলেন হামাসের অল্প কয়েকজন শীর্ষ নেতার একজন, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে সক্রিয় ছিলেন। সর্বশেষ শুক্রবার তিনি বক্তব্য দিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করেছিলেন যে, বন্দিদের পরিণতি হবে হামাস যোদ্ধাদের মতোই।

মুখ ঢাকা অবস্থায় টেলিভিশন বার্তায় হাজির হওয়া আবু উবাইদা দীর্ঘদিন ধরে হামাসের প্রতীকী মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। প্রায় চল্লিশোর্ধ্ব বয়সী এই নেতা ফিলিস্তিনি সমর্থকদের কাছে মধ্যপ্রাচ্যে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au