বিশ্ব

স্পেনের উপকূলে জাহাজডুবি, অন্তত ১৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • 8:15 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ডুবে যাওয়া জাহাজ থেকে এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত এবং ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ সেপ্টেম্বর- আফ্রিকা থেকে ইউরোপগামী পথের ভয়াবহ ট্র্যাজেডিতে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে অন্তত ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে তিন দিন আগে মৌরিতানিয়ার উপকূলে।

স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজ থেকে এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত এবং ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৭৫ থেকে ৮০ জন নিখোঁজ রয়েছেন। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন। গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ, যা ইউরোপে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট।

স্প্যানিশ এনজিও ওয়াকিং বর্ডার জানায়, জাহাজটিতে প্রায় ১৬০ জন যাত্রী ছিলেন। সংগঠনটির প্রধান হেলেনা মালেনো স্থানীয় টেলিভিশন চ্যানেল ক্যাডেনা সের–কে বলেন, “এটি চলতি গ্রীষ্মের সবচেয়ে বড় নৌ-দুর্ঘটনার একটি।”
আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের জন্য দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হলেও বহুল ব্যবহৃত রুট। আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে দ্বীপপুঞ্জটির কৌশলগত গুরুত্ব রয়েছে।

শরণার্থী সহায়তাকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী। একই সময়ে ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ।

সুত্রঃ বার্তাসংস্থা ইএফই

এই শাখার আরও খবর

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au