বিশ্ব

গুলিতে নিহত মায়ের নবজাতককে বাঁচানা হল সিজার করে

  • 9:18 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার

মেলবোর্ন, ২ সেপ্টেম্বর-যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় সড়কে গুলি করে এক গর্ভবতী কিশোরীকে হত্যার পর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তানকে বাঁচানো হয়েছে। শিশুটি বর্তমানে অলৌকিকভাবে ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

১৭ বছরের কেটলিন স্ট্রেট সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি তার প্রেমিক ও প্রেমিকের বোনকে নিয়ে মায়ের বাড়ি যাচ্ছিলেন। এ সময় ৫৪ বছরের ব্যারি ওয়েস্ট তাদের গাড়িকে বারবার গতিরোধ ও ঝুঁকিপূর্ণভাবে চালাতে থাকে। পরে কেটলিনের প্রেমিক তার গাড়ি পেরিয়ে গেলে ওয়েস্ট গুলি চালায়। গুলিটি কেটলিনের মাথার পেছনে লাগে।

ওয়েস্ট পুলিশকে দাবি করেছিল যে, কেটলিনদের গাড়ি থেকে আগে তার দিকে গুলি ছোড়া হয়েছিল। তবে তদন্তে কোনো অস্ত্র পাওয়া যায়নি। গুরুতর আহত কেটলিনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকেরা সিজার অপারেশনের মাধ্যমে তিন পাউন্ড ১১ আউন্স ওজনের এক কন্যাশিশুর জন্ম দেন। সন্তানের জন্মের অল্প সময় পরই লাইফ সাপোর্টে থাকা কেটলিন মারা যান। তার পরিবার পরে লাইফ সাপোর্ট বন্ধ করে দিয়ে অঙ্গদানের সিদ্ধান্ত নেয়।

কেটলিনের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘তার দানশীলতা অনেক মানুষের জীবন বাঁচাবে। শেষ মুহূর্তেও এই মানবিক কাজের জন্য আমরা তার প্রতি গর্বিত।’

পরিবারের ঘনিষ্ঠ বন্ধু কেটি ক্যানসিয়েন লিবার্ট জানিয়েছেন, শিশুটির নাম প্রকাশ করা হবে না। তিনি বলেন, ‘আমরা জানি কেটলিন এই সন্তানকে নিঃশর্তভাবে ভালোবাসতেন। তিনি নিজের প্রাণ দিয়ে হলেও সন্তানের জীবন বেছে নিয়েছেন এবং মা হওয়ার অপেক্ষায় ছিলেন।’

কেটলিনের প্রেমিক সম্পর্কে তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে আন্তরিক ভালোবাসা ছিল। পৃথিবী তাকে ছাড়া আর আগের মতো থাকবে না।’

মৃত্যুর অল্প আগে কেটলিন ও তার প্রেমিক সন্তানের লিঙ্গ প্রকাশের আয়োজন করেছিলেন। সেদিন হাসি-আনন্দে তারা জেনেছিলেন, তাদের কোলজুড়ে আসছে একটি কন্যাশিশু।

 

এই শাখার আরও খবর

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই, শিল্পাঙ্গনে শোক

মেলবোর্ন, ৩ জুলাই- দেশের বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন…

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৩ জুলাই- চীন যেকোনো দেশে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে…

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে আহত আওয়ামী লীগের কর্মী, একজন আটক

মেলবোর্ন, ৩ জুলাই- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত প্রায়…

মেহের আফরোজ শাওনকে পুলিশি হেফাজতে নেওয়ার দাবি জিডিপির

মেলবোর্ন, ২ জুলাই- জুলাইবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার আহ্বান জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জিডিপি)। একই সঙ্গে সংগঠনটি আওয়ামী…

কুইন্সল্যান্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তেজনা, আদালত প্রাঙ্গণ থেকে এক সমর্থক আটক

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে নতুন ঘৃণাত্মক বক্তব্যবিরোধী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আদালত প্রাঙ্গণের বাইরে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তদের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au